২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে পাঁচ ‘মানবপাচারকারী’ আটক

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে মানব পাচারের অভিযোগে এক নারীসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ ও বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মালয়েশিয়াগামী চার যাত্রীকে উদ্ধার করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 10:14 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

শনিবার বিকাল ৪টার দিকে টেকনাফের দমদমিয়া বিওপির চেক পোস্ট থেকে দুইজন ও সকালে সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার কাঁটাবনিয়া থেকে তিন জনকে আটক করা হয়।

এরা হলেন, সিরাজগঞ্জের তামারকুন্ড এলাকার আব্দুল মন্নান (৩৫), উখিয়া বালুখালীর নূরুল আবছার (১৮), কাটাবনিয়ার মো. জামাল হোসেন (৪৫), নুরুল আলম (২৮) ও জমিলা খাতুন (৩৫)।

উদ্ধার যাত্রীরা হলেন, চাপাঁইনবাবগঞ্জের মোস্তফা কামাল (২২), ফেনীর মো. আবুল খায়ের (৩৩), মো. সবুজ (২৮) ও ভোলার মো. সিরাজ (৪০)।

টেকনাফ থানার ওসি মো. মোক্তার হোসেন জানান, বিজিবি ৪২ ব্যাটালিয়ানের একটি টিম কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুইজন ও পুলিশ গোপন সংবাদ পেয়ে কাঁটাবনিয়া এলাকা থেকে তিনজন মানবপাচারকারীকে আটক করে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফ এসেছেন বলে পুলিশকে জানিয়েছেন।

ওসি আরো জানান, আটককৃতদের টেকনাফ থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।