২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে স্ত্রীর নগ্ন ছবি, স্বামী গ্রেপ্তার

নিজের স্ত্রীর নগ্ন ছবি ফেইসবুকে দেয়ার অভিযোগে পাবনার চাটমোহর উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

গ্রেপ্তার মো. শরীফুল ইসলাম শাহীন (২৪) চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

চাটমোহর থানার ওসি সুব্রত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩/৪ বছর আগে শরীফুল ইসলাম শাহীন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক তরুণীকে (২১) বিয়ে করেন।

বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। বছর খানেক আগে স্ত্রী তার বাবার বাড়ী দৌলতপুর চলে যান।

এরপর উভয় পক্ষ বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করে, যা এখনো বিচারাধীন রয়েছে।

ওসি জানান, সম্প্রতি শাহীন তার স্ত্রীর নগ্ন ছবি তার ফেইসবুকে ছড়িয়ে দিলে তা তার স্ত্রীর নজরে আসে।

এ ঘটনায় গত ১২ অগাস্ট তার স্ত্রী কুষ্টিয়ার দৌলতপুর থানায় শাহীনের বিরুদ্ধে একটি মামলা (নং ১৮) দায়ের করেন।

এ মামলায় শুক্রবার রাতে শাহীনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।