হবিগঞ্জ পুকুরের ডুবে ২ শিশুর মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শুক্রবার বিকালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এরা হলো উপজেলার কালীকৃষ্ণনগর গ্রামের শামীম মিয়ার দুই মেয়ে সুমা আক্তার (৮) ও রুমা আক্তার (৭)।
মাধবপুর থানার ওসি আব্দুল বাসিত জানান, বিকাল থেকে খোঁজাখুজির পর সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে দুই বোনের ভাসমান লাশ দেখতে পায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
