বাল্য বিয়ে রেজিস্ট্রি করায় জরিমানা
নীলফামারীর ডোমার উপজেলায় বাল্য বিবাহ রেজিস্ট্রি করায় এক নিকাহ রেজিস্ট্রারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে নিকাহ রেজিস্ট্রার আব্দুস সালামের (৩৫) এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান।
তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় সালামকে ছেড়ে দেওয়া হয় বলে জানান ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার চিকনমাটি গ্রামে বৃহস্পতিবার রাতে ১৫ বছরের এক মেয়ের বিবাহ রেজিস্ট্রি করার সময় এলাকাবাসী আবুস সালামকে আটক করে পুলিশ দেয়।
পুলিশ তাকে রাতে থানায় আটক রাখে এবং শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
