২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে অপহৃত ছাত্রী চুয়াডাঙ্গায় উদ্ধার

অপহরণের ১২ দিন পর এক স্কুল ছাত্রীকে চুয়াডাঙ্গা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 06:08 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

শুক্রবার চুয়াডাঙ্গা সদরের টিটুর বাড়ি এলাকা থেকে সোহেল রানা (২৪) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া ছাত্রী (১৩) উত্তরার তানজিমুল উম্মাহ একাডেমিতে সপ্তম শ্রেণিতে পড়ে।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, গত ৩ অগাস্ট স্কুলে যাওয়ার পথে টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে সোহেল রানা তার সঙ্গীদের নিয়ে মেয়েটিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

বহু খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে মেয়েটির বাবা টঙ্গী থানায় অপহরণ মামলা দায়ের করেন।