২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তড়িতাহত হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীর বাকলিয়া বগারবিল এলাকায় বিদ্যুতায়িত এক শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 11:35 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

বৃহস্পতিবার বিকালে বাকলিয়া থানার বগারবিল শান্তিনগরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত কুলসুম (৮) ওই এলাকার মনু মিয়ার মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই  পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে বাসার সামনে জমে থাকা পানি পরিষ্কার করার সময় বিদ্যুতায়িত হয় কুলসুম।

গুরুতর আহতাবস্থায় তাকে হাসপতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসত মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।