২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেডিকেল ছাত্রের আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকায় একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক মেডিকেল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 11:34 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

নিহত নাহিয়ান (২২) বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক আশরাফ আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকালে নাসিরাবাদ আবাসিক এলাকার দুই নম্বর সড়কে নিজেদের বাসার পাঁচ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন বলে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিকালে নাসিরাবাদ আবাসিক এলাকার দুই নম্বর রোডের সানমার অমরত্ন ভবনের পঞ্চম তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে নাহিয়ান।

“গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত ঘোষণা করেন।”

তবে তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।