চট্টগ্রামে অ্যামব্রোশিয়াসহ চার রেস্তোরাঁকে জরিমানা
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে বন্দর নগরীর অভিজাত রেস্তোরাঁ অ্যামব্রোশিয়া ও হোটেল জামানসহ চারটি খাবার দোকানকে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে অ্যামব্রোশিয়া রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা এবং নিউ ওরিয়েন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মূল্য তালিকা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেল জামান অ্যান্ড বিরানী হাউস ও হোটেল আয়োজনকে এক লাখ পাঁচ হাজার টাকা করে মোট দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
