২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ৩ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী থেকে এক কিশোরসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের দাবি তারা ছিনতাইকারী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 04:11 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর সাতাইশ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তারের সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রফিকুল ইসলাম (২৮), সবুজ (১৯) ও সুজন (১৫)। সবার বাড়ি টঙ্গীর বাস্তুহারা এলাকায়।

পুলিশ কর্মকর্তা ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাই হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। দুর্বৃত্তরা টের পেয়ে গেলে একটি অটোরিকশায় করে সাতাইশ এলাকার দিকে পালিয়ে যাওয়ার সময় ওই তিন জনকে আটক করা হয়।

“এসময় তাদের সঙ্গে থাকা অন্যরা অটোরিকশাটি ফেলেই পালিয়ে যায়। অটোরিকশার ভেতর থেকে একটি চাকুও উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে এবং দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি ইসমাইল জানিয়েছে।