২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সহযোগীসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

লক্ষ্মীপুর পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে সহযোগী ও অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 12:45 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

লক্ষ্মীপুর পুলিশের এএসপি নাসিম মিয়া জানান, বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার মান্দারী গ্রামের একটি ইটভাটা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- কফিল উদ্দিন ও তার সহযোগী সুজন। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে একটি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে এএসপি জানান।

কফিল লক্ষ্মীপুর সদর পূর্ব উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটওয়ারী।

লক্ষ্মীপুর ডিবি পুলিশের এসআই মো. আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারী গ্রামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে কফিল ও সুজনকে গ্রেপ্তার করা হয়।

এএসপি নাসিম মিয়া জানান, কফিল লক্ষ্মীপুর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও অপহরণের পাঁচটি মামলা রয়েছে।

নিজের নামে বাহিনী গঠন করে কফিল অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানান তিনি।