গাইবান্ধায় নৌকাডুবি: আরেক লাশ উদ্ধার
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ আরেকজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
বুধবার দুপুরে উদ্ধার হওয়া সোহরাব হোসেন (৫০) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের নুনগোলা গ্রামের বাসিন্দা।
তিনি বলেন,“এ নিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন জনেরই লাশ উদ্ধার হলো।”
গত সোমবার সকালে শ্যালো ইঞ্জিনচালিত চালিত একটি নৌকা দশ যাত্রী এবং পাট নিয়ে কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া ঘাট থেকে কামারজানি বাজার যাওয়ার পথে ডুবে যায়। ওইদিন সাত যাত্রীতে জীবিত উদ্ধার করা হয়। পরদিন দুপুরে তাছলিমা বেগম (৩০) ও আইতুল্যা মিয়া (৪৫) নামে দুজনের লাশ উদ্ধার করা হয়।
