২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি রিমান্ডে

স্ত্রী হত্যা মামলায় প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ডে) নেয়ার আদেশ দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 04:07 PM

Updated : 25 Apr 2022, 04:33 PM

বুধবার শুনানি শেষে ফরিদপুর ১ নম্বর আমলী আদালতের বিচারক হামিদুর রহমান জামিন আবেদন নাকচ করে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

পান্না বালার আইনজীবী আলী আশরাফ নান্নু বলেন, পান্না বালার জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তা নাকচ করেছে।

গত ১  অগাস্ট ফরিদপুর শহরের ঝিলটুলির বাসা থেকে পান্না বালার স্ত্রী জয়ন্তী সরকারের (৩৭) ঝুলন্ত লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। ওইদিনই জয়ন্তীর বড় ভাই মনোজ সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় যৌতুকের কারণে হত্যার অভিযোগে পান্না বালা, তার মা অঞ্জলি বালা ও বোন তৃপ্তি বালাকে আসামি করে মামলা করেন।

একই রাতে পুলিশ পান্না বালাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মাসুদ রানা বলেন, মামলার অপর দুই আসামি অঞ্জলি বালা ও তৃপ্তি বালা পলাতক রয়েছেন।