২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কের জিইসি মোড় সংলগ্ন ফুটপাথের ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 09:09 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে সড়কের ফুটপাথ দখল করে অস্থায়ী দোকান গড়ে তোলা হয়েছিল।

“এতে পথচারীদের হাঁটা-চলা বিঘ্নিত হচ্ছিল। তাই দোকানগুলো উচ্ছেদ করে ওই সব দোকানের অস্থায়ী স্থাপনা সরিয়ে নেয়া হয়েছে।”

এদিকে পৃথক অভিযানে নগরীর কোতোয়ালি থানার অমর চাঁদ সড়কে অবৈধ দখলে থাকা একটি দোকান দখলমুক্ত করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।