২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ভাইসহ ৫ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জে হত্যার দায়ে চার ভাইসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 03:48 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার সুনামগঞ্জের অতিরিক্তি জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এই রায় দেন।

একইসঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে তাদের।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের লুলুয়ারচর গ্রামের আজগর আলীর ছেলে ওসমান আলী, জিলানী মিয়া, আলী আহমদ, আলী আমজদ এবং একই গ্রামের শুকুর আলীর ছেলে রুহুল আমিন।

সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল আলম জানান, দণ্ডিতদের মধ্যে জিলানী মিয়া পলাতক রয়েছেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৪ জনকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর রাতে দিরাই উপজেলার লুলুয়ারচর গ্রামের পার্শ¦বর্তী হাওরে আসামিরা একই গ্রামের রাজু খানের ছেলে তাজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরদিন নিহতের চাচা আরজান খান ১৬ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।