২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশ ভ্যানের ধাক্কায় ৩ নারী আহত

রাজশাহীর চারঘাটে পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যান আরোহী তিন নারী আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 03:08 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঝিকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, উপজেলার বামনদিঘী গ্রামের ওয়াজ নবীর স্ত্রী হাওয়া বেগম (৫৫), ইসমাইল হোসেনের স্ত্রী নাছরিন আক্তার (২৩) ও নাছরিনের শাশুড়ি মাজেদা বেওয়া (৫০)।

চারঘাট মডেল থানার ওসি খন্দকার গোলাম মোর্তুজা বলেন, পকেট খালি ফাঁড়ি থেকে পুলিশ নিয়ে পিকাআপ ভ্যানটি সারদা একাডেমিতে যাচ্ছিল। এ সময় পাশ কাটানোর সময় পিকআপ ভ্যানের পেছনের চাকায় ভ্যানটি লেগে উল্টে যায়। এতে ভ্যানের তিন যাত্রী আহত হয়েছেন।

পুলিশের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি মোর্তুজা।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক বদরুল আলম বলেন, হাওয়া বেগমের মাথা ফেটে গেছে। আট মাসের অন্তঃসত্ত্বা নাছরিন আক্তার  এবং মাজেদা বেওয়া হাতে আঘাত পেয়েছেন।