গাজীপুরে তুলা কারখানায় আগুন
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, কারখানাটির তুলা তৈরির মেশিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনে টিনশেডের ওই কারখানার তুলা তৈরির মেশিনসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই অগ্নিনির্বাপক কর্মকর্তা।
