২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তরুণীর লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 10:00 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

নিহত মুন্নী আক্তার (২৫) উপজেলার ভাওরাইদ হাতিয়াব এলাকার নাসির উদ্দিনের মেয়ে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হাতিয়াব এলাকায় একটি জঙ্গলের পাশে তার লাশ পাওয়া যায়।

জয়দেবপুর থানার এসআই মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুন্নি আক্তারকে গত বৃহস্পতিবার সকালে কে বা কারা বাসা থেকে ডেকে একটি মাইক্রোবাসে জোড়পূর্বক তুলে নিয়ে পালিয়ে যায়। এর পর থেকে মুন্নিকে আর পাওয়া যাচ্ছিল না। ”

তাকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।