২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ৫৭টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান

বন্দর নগরীর ৫৭টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 08:40 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে মোট ২০ লাখ ২৬ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতা ছাড়া আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়।

“সমাজের ইতিবাচক উন্নয়ন ও পরিবর্তনে আপনাদের অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই অনুদানের মাধ্যমে সমাজকল্যাণমূলক কাজে সরকার আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।”

অনুদান পাওয়া সংস্থার মধ্যে অন্যতম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (আড়াই লাখ টাকা), চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (দেড় লাখ) ও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (৭৫ হাজার)।

অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক দৌলতুজ্জামান খান এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।