যুব উন্নয়ন অধিদপ্তরে নতুন মহাপরিচালক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) কর্মকর্তা অতিরিক্ত সচিব আনোয়ারুল করিমকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বদলির আদেশ হওয়া অতিরিক্ত সচিব অপরূপ চৌধুরীকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসাবে বদলি করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে ওএসডি অতিরিক্ত সচিব মো. মুসলিম চৌধুরীকে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।
