২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে সোয়া ৪ কেজি সোনাসহ বিমানযাত্রী আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া চার কেজি ওজনের সোনার বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 02:11 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

আটক ব্যক্তির নাম জামাল উদ্দিন (৩০)। তিনি সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন।

বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামালের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার ব্যাগ ও শরীর তল্লাসি করে ৩৬টি সোনার বার পাওয়া যায়।”

চার কেজি ২০০ গ্রাম ওজনের এই সোনার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে শুল্ক কর্মকর্তা জানান।