সংঘর্ষে দুই গাড়িতে আগুন, ভেড়ামারায় চিকিৎসকের মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
এ সময় মাইক্রোবাসে থাকা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আমিরুল ইসলাম মারা যান বলে পুলিশ সুপার আশিক বিন হাসান জানান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, কুষ্টিয়া থেকে ঢাকাগামী ফাতেমা পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়।
“সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে দগ্ধ হয়ে মারা যান আমিরুল ইসলাম।”
দুই ঘণ্টা চেষ্টার পর দুই গাড়ির আগুন নেভায় ফায়ার সার্ভিস। গুরুতর আহত অবস্থায় সাত জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সুপার জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
