২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খাওয়ার পর চালকের সহকারীসহ  তিন জন নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 10:28 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাগদী ব্রিজের কাছে এ দুর্ঘটনায় আহত হন অন্তত আরো ৩০ জন বলে গোপালগঞ্জ সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানিয়েছেন ।

নিহতরা হলেন- চালকের সহকারী ফরিদপুর জেলার শিবরামপুর গ্রামের ওসমান শেখের ছেলে সোহরাব শেখ (৩০), বাসযাত্রী মাদারীপুরের আবেজান বেগম (৫৫) এবং আলী আশরাফ (৪০)।

এসআই আব্দুস সালাম জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা বিস্ফোরিত হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহরাব মারা যান।

তিনি জানান, রাজৈর হাসপাতালে নেয়ার পথে আবেজান এবং আশরাফের মৃত্যু হয়।  আহতদের রাজৈর হাসপাতাল ও টেকেরহাটের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬/৭ জনের অবস্থা গুরুতর।