২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে শিশুকে ধর্ষণ

সিরাজগঞ্জে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 10:26 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

শুক্রবার রাতের এ ঘটনায় গুরুতর অসুস্থ শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির স্বজনদের বরাত দিয়ে বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, স্ত্রী গর্ভবতী হওয়ায় গৃহকর্মীর কাজ দেয়ার কথা বলে শিশুটিকে বাড়িতে নিয়ে যান মোস্তাফিজ মন্ডল।

শুক্রবার রাতে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। অসুস্থ হয়ে পড়লে শনিবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে বিকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরো জানান, “মোস্তাফিজ মন্ডলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি শুনেছি, পরিবারকে মামলা করতে বলা হয়েছে। মামলা হলে তাকে গ্রেপ্তারে ব্যবস্থা নেয়া হবে।”

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম বলেন, ভর্তির পর  থেকে হাসপাতালের ২য় তলায় গাইনী বিভাগে শিশুটির চিকিৎসা চলছে।

মোস্তাফিজ মন্ডল বেলকুচি উপজেলার জিধুরী গ্রামের শামসুল হকের ছেলে ও উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক।