২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুনে ২ জনের জবানবন্দি  

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সাক্ষী হিসেবে র‌্যাবের এক কর্মকর্তাসহ দুই জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 09:00 PM

Updated : 25 Apr 2022, 04:32 PM

রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুল ইসলামের আদালতে জবানবন্দি দেন র‌্যাব-১১ এক উপসহকারী পরিচালক (এএসপি) শাহরিয়ার এবং জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে জবানবন্দি দেন অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক সেনাবাহিনীর নায়েক নাজিম উদ্দিন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় এর আগে র‌্যাবের চার সদস্য সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার র‌্যাবের আরও দুই সদস্য পৃথক দুটি হত্যা মামলায় সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

এর আগে র‌্যাবের গ্রেপ্তার সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লে. কমান্ডার এম এম রানা আদালতে জবানবন্দি দেন। অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে জবানবন্দি দেন তিন জন।

গত ২২ জুলাই র‌্যাব-১১ এর দুই সদস্য আব্দুস সামাদ ও আব্দুস সালাম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। গত ৪ অগাস্ট আব্দুর রাজ্জাক ও আজম আলী আদালতে জবানবন্দি প্রদান করেন।