২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের মামলায় যাবজ্জীবন

গাজীপুরে একটি হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 06:29 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

রোববার গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ মো. মনির কামাল এ রায় দেন।

দণ্ডিত অখিল চন্দ্র সরকার (৫৫) কাপাসিয়া উপজেলার বানরহাওলা গ্রামের প্রয়াত যোগেশ চন্দ্র সরকারের ছেলে।

দণ্ডবিধির ৩০২ ধারায় অখিল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড এবং ৩২৩ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালের ১২ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে বানরহাওলা গ্রামের মো. গিয়াস উদ্দিন সরকার খুন হন।

তার ছেলে মাহফুজুল হক দেলোয়ার ১০ জনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলা করেন।

কাপাসিয়া থানার ওসি শামসুল কবির পরের বছর তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।