২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

রোববার দুপুরে কলেজ গেইট ও চেরাগ আলী মার্কেট এলাকায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা এ অভিযান চালান।

ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা জানান, চেরাগ আলী মার্কেট এলাকায় পাঁচটি ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় এবং ওজনে কারসাজির অভিযোগে পাঁচ দোকানি থেকে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদের বিরুদ্ধে মামলাও করা হয় বলে জানান তিনি।

কলেজ গেইট এলাকায় লাইসেন্স ও হেলমেটবিহীন দুই মোটরসাইকেল চালকের বিরুদ্ধে ২টি মামলা ও প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, এসময় ওই এলাকায় মহাসড়কে ১৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।