চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
চাঁদপুর সদরে রোববার দুপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে শিশু কন্যাসহ এক গৃহবধূ নিহত হয়েছেন, আহত হন আরো তিন জন।
আহতরা হলেন শরীফ হোসেন (২২), অটোরিকশার চালক তাহের (৪০) ও তাহমিনার স্বামী সহিদ হোসেন (২৫)। তাদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, সিএনজি চালিত অটোরিকশাটি চাঁদপুরের বাকিলা থেকে বাবুরহাট যাচ্ছিল। চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এরপর ট্রাকটি পাশের একটি গাছে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন।
এ ঘটনায় ট্রাক কিংবা চালককে আটক করা যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
