২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেঘনায় গোসলে নেমে’ বৃদ্ধা নিখোঁজ

চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

রোববার শহরের পুরানবাজার হরিসভা এলাকায় নিখোঁজ বকুল রানী দে (৮০) পুরানবাজার হরিসভা এলাকায় বসবাস করেন।

বৃদ্ধার ছেলে অনিল দে জানান, ভোর ৫টায় মেঘনা নদীতে গোসল করতে নামেন তার মা। বেশকিছু সময় পরও ঘরে না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজা হয়। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, “ধারণা করছি গোসল করতে গিয়ে মেঘনা নদীর প্রচণ্ড ঢেউয়ে তিনি হারিয়ে গেছেন।”

ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি বলে জানান তিনি।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ জানান, বকুল রানী দের  ছয় ছেলে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পুরানবাজার হরিসভা এলাকায় মেঘনা নদী সংলগ্ন বাড়িতে বসবাস করছেন।