কিশোরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৪0টার দিকে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের পুদুরঘাটে এঘটনা ঘটে।
মৃতরা হলো- মৃত মানিক মিয়ার কন্যা জান্নাত (৩) ও প্রতিবেশী খুকি মিয়ার কন্যা সাইবা (৩)।
হোসেনপুর থানার ওসি নান্নু মোল্লা জানান, শিশু দুটি পুকুরের পাড়ে খেলা করছিল। এক সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে আত্মীয়-স্বজনরা পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
