২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার কলেজ ছাত্রের লাশ উদ্ধার যশোরে

যশোর শহরে খুলনার এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 10:48 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

নিহত রাহাত খান (২১) খানজাহান আলী সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের কৃষিবিদ্যা বিভাগের ছাত্র। সে গোপালগঞ্জের কোটালিপাড়ার বান্ধাবাড়ি গ্রামের আজিজুল হক খানের ছেলে।

শনিবার সকালে শহরের নড়াইল বাসস্ট্যান্ডের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাহাত নড়াইলগামী একটি বাসে উঠার সময় পা পিছলে তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালী থানার এসআই মাসুদুর রহমান বলেন, “তার মৃত্যু রহস্যজনক কারণ তার মাথায় ও চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে।”

নিহতের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।