রাজবাড়ীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
রাজবাড়ী সদরের একটি বাড়ি থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পারভিন (৩০) রাজবাড়ী সদর উপজেলার মল্লিক পাড়ার কৃষক হাসেম মণ্ডলের স্ত্রী। তাদের তিনটি ছেলে সন্তান আছে।
শনিবার সকালে ওই বাড়ি থেকেই গৃহবধূর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
খানাখানাপুর পুলিশ ফাড়ির ইনচার্জ রঞ্জন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা ধারালো বটি উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর থেকেই হাসেম মণ্ডলসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে।
এদিকে ঘটনার পরপর রাজবাড়ীর অরিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
