২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিজিবির উপর হামলা

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানের মালামাল আটকের সময় চোরাকারবারীরা বিজিবির এক টহলদলের ওপর হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 06:38 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

শনিবার ভোরে বেনাপোল সীমান্তের ছোট আঁচড়া গ্রামের মন্দির সংলগ্ন এলাকায় বিজিবি অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের ইনচার্জ সুবেদার আইয়ুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ টাকার ভারতীয় বিস্কুট ও চকলেট উদ্ধার করেছে তারা।

তিনি বলেন, ওই সময় পাচারকারীরা বিজিবির টহল দলের উপর ইট-পাথর নিক্ষেপ করলে বিজিবি ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

পরে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে আটক করাও হয়নি।

ভারত থেকে একদল পাচারকারী এসব মালামাল নিয়ে বেনাপোলে আসছে খবর পেয়ে বিজিবি ভোরে ছোট আঁচড়ার মন্দির সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে এসব উদ্ধার করে।

চোরাকারবারীদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং শনাক্তের পর থানায় মামলা করা হবে।

উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।