২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেন্সিডিলসহ পিকআপ ভ্যান চালক আটক

লালমনিরহাটের কালীগঞ্জের ফেনসিডিলসহ এক পিকআপ ভ্যান চালককে আটক করেছে বিজিবি।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 04:35 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

শনিবার ভোরে উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে এক হাজার ৮৬১ বোতল ফেনসিডিলসহ তমাসুদুর রহমানকে (৫০) আটক করা হয়।

বুড়িরহাট বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আলী আকবর জানান, গোপন খবরের ভিত্তিতে ১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িরহাট ও জাওরানী বিওপি ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। এ সময় একটি বাঁশঝাড় থেকে ৩৮টি বস্তা থেকে এক হাজার ৮৬১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং পাশের রাস্তায় পিকআপ ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা মাসুদুরকে আটক করা হয়েছে।