২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গ্রাম্য মাতব্বরকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক গ্রাম্য মাতব্বরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 02:23 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শৈলকুপা থানার এসআই ইব্রাহিম হোসেন জানান, শনিবার সকালে উপজেলার শিংনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইদ মন্ডল (৫৫ ) ওই গ্রামের মৃত বুধই মন্ডলের ছেলে।

এ ঘটনা পুলিশ তুষার ও আশরাফুর নামে দুইজনকে আটক করেছে।

এসআই ইব্রাহিম হোসেন বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আব্দুল সাত্তার ও আব্দুল মোতালেব পক্ষের সঙ্গে সাইদ মন্ডলের দ্বন্দ্ব ছিল। এর জেরে সকালে প্রতিপক্ষের লোকেরা তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”