২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌমন্ত্রীর লঞ্চকে জরিমানা

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে অভিযান চালিয়ে নৌমন্ত্রী শাজাহান খানের পারিবারিক প্রতিষ্ঠানের লঞ্চসহ চারটি নৌযানকে জরিমানা করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 01:05 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

এছাড়া দুটি লঞ্চের নিবন্ধন দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এর মধ্যে ‘এমভি ঐশী খান’ ও ‘এমএল প্রিন্সেস’ নামে অপর একটি লঞ্চকে ১০ হাজার টাকা করে জারিমানা করা হয়েছে। এই লঞ্চ দুটির নিবন্ধন দুই মাসের জন্য স্থগিতও করেছে ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান

জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এমভি ঐশি খান নৌমন্ত্রী শাজাহান খানের পরিবারের মালিকানাধীন সার্বিক এন্টারপ্রাইজের লঞ্চ।

এ ছাড়া ‘এমএল নারিশা’কে ১০ হাজার ও ‘এমভি তপন এক্সপ্রেসে’র মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকালে কাওড়াকান্দি লঞ্চ ঘাটে সমুদ্র পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

অভিযানে এমভি সজল-১ ও এমভি সজল-২ নামে আরো দুটি লঞ্চের ত্রুটি ধরা পড়লেও পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিক জরিমানা আদায় করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত।

লঞ্চ ছয়টিতে অগ্নি নির্বাপক যন্ত্র, জীবন রক্ষাকারী পর্যাপ্ত বয়া না থাকা এবং বসার আসন নিম্নমানেরসহ নানা ত্রুটির কারণে এই জরিমানা করা হয়।

‘এমভি ঐশী খান’ নৌমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠানের কিনা জানতে চাওয়া হলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক সফিকুর রহমান বলেন, জরিমানা করার পর তারা শুনেছেন সেটি মন্ত্রীর মেয়ের নামের।