২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে বোমা মেরে আ. লীগ কর্মীকে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের বোমা হামলায় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 01:24 AM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শুক্রবার রাত ৯টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা বাজারে আতাউর রহমান পলেন (৬০) হামলার শিকার হন বলে শিবগঞ্জ থানার ওসি মো. আশিকুর রহমান জানান।

নিহত পলেন শেখটোলা মহল্লার ফজলুর রহমানের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন জানিয়েছেন।

নিহত পলেনের বড় ভাই নেয়ামত আলী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন।

ওসি আশিকুর বলেন, রাতে পলেন শেখটোলা বাজারে একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ৭/৮টি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই পলেনের মৃত্যু হয়।

ঘটনার পরই পুলিশ সেখানে উপস্থিত হয়। হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।