২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাস খাদে, নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 10:22 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বরপায় এই দুর্ঘটনায় নিহতের নাম ইব্রাহিম (৩৮)।

দুর্ঘটনায় আহত হয়েছেন এক শিশুসহ ৫ জন।

হতাহতরা সবাই রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা বিহারী ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান মিয়া।       

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনারগাঁও উপজেলার পেরাব এলাকায় ‘বাংলার তাজমহল’ দেখতে এসেছিলেন জেনেভা বিহারী ক্যাম্পের বাসিন্দারা।

“সন্ধ্যায় ফেরার পথে বরপা এলাকায় একটি সেতুতে ওঠার সময় তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম নামের এক ব্যক্তি মারা যান।”

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভুলতা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেছে বলে জানান তিনি।