চট্টগ্রামে গান-কবিতায় তিন কবিকে স্মরণ
গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের খ্যাতনামা তিন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ করলো চট্টগ্রামবাসী।
শুক্রবার সন্ধ্যায় নগরীর টিআইসি গ্যালরিতে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ আয়োজিত এ স্মরণ অনুষ্ঠানে তিন কবির সৃষ্টি নিয়ে আলোচনার পর ছিল মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর।
প্রধান বক্তা হিসেবে তিন কবির লেখা নিয়ে আলোচনা করেন ওস্তাদ মিহির নন্দী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দন দাশ, গোলাম কিবরিয়া ও অধ্যাপক বাদল বরণ বড়ুয়া, সহ-সম্পাদক জয় সেন ও মনীষ মিত্র।
সঙ্গীত পরিবেশন করেন অর্পনা চৌধুরী, উর্মিল বড়ুয়া, জয় সেন, ইমা বড়ুয়া এবং আবৃত্তি করেন জয়তি ঘোষ।
তিন পর্বে সাজানো আয়োজনে ছিল কোরাস গান, একক সঙ্গীত ও আবৃত্তি।
