শরীয়তপুরে পদ্মা থেকে লাশ উদ্ধার
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মামুন জানান, শুক্রবার দুপুরে নড়িয়া উপজেলার চরআত্রা এলাকায় নদীতে ওই লাশ পাওয়া যায়।
উদ্ধারকৃত মরদেহ মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
