২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে রিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

রাজধানীর লালবাগে ব্যাটারিচালিত রিকশায় ওড়না পেঁচিয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 10:31 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

নিহত শরিফা আক্তার নীলা (১৭) আজিমপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। কামরাঙ্গীরচরে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার সকালে লালবাগের ঘোড়াশরীফ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, সকালে বাসা থেকে কলেজে যাওয়ার জন্য ঘোড়াশরীফ মাজারের সামনে থেকে একটি ব্যাটারিচালিত রিকশায় উঠেন নীলা।

সেখানেই রিকশাটির সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে গেলে ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পরিদর্শক মোজাম্মেল জানান।