২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ছয় হাজার ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 05:42 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

বুধবার সকালে পটিয়া রেল স্টেশন ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) নাঈমুল হাসান।

গ্রেপ্তাররা হলেন- মো. মফিজ (২৯) ও জয়নাল আবেদীন (৩০)। পুলিশের ধারণা, জয়নাল এস আলম বাসের সুপারভাইজার ও মফিজ মায়ানমারের নাগরিক।

পুলিশ কর্মকর্তা নাঈমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পটিয়া রেল স্টেশন থেকে পাঁচ হাজার ইয়াবাসহ মফিজকে ও কক্সবাজার থেকে ঢাকাগামী এস আলম বাস থেকে দেড় হাজার ইয়াবাসহ জয়নালকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া রেল স্টেশন এলাকা থেকে মফিজকে আটকের পর তার কাঁধে থাকা ব্যাগ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

“ট্রেনে করে শহরে যাওয়ার জন্য মফিজ স্টেশনে অপেক্ষা করছিল। নিজেকে সাতকানিয়ার বাসিন্দা দাবি করলেও আমাদের ধারণা মফিজ মিয়ানমারের নাগরিক।”

রেফায়েত উল্লাহ আরও জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী এস আলম বাসে তল্লাশি চালিয়ে টুল বক্স থেকে দেড় হাজার ইয়াবা জব্দ করা হয়।

“পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বাস সুপারভাইজার জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে।”