কুষ্টিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ফারুক হোসেন (৫০) গোপালপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
ফারুকের ছেলে সুজন বলেন, সোমবার বিকালে বাবা বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। সকালে স্থানীয় ডেঙ্গাপাড়া মাঠের একটি পান বরজে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মীর শরীফুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিশ্বাস পক্ষ ও মন্ডল পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের জেরে ইতোমধ্যে কয়েক দফায় সংঘর্ষসহ এসিড নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
