২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১

আকস্মিক ঝড়ে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে ট্রলারমালিক জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 05:15 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

ট্রলার মালিক সোনা খাঁ সাংবাদিকদের জানান, সোমবার ভোরের দিকে বরগুনার তালতলীতে পায়রা নদীর মোহনায় আশারচরের কাছে ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজ আবু আকন সোনা খাঁর ট্রলারের মাঝি ছিলেন।

সোনা খাঁ বলেন, “গভীর রাতে জেলেরা মাছ ধরার জন্য সাগরে জাল ফেলে অবস্থান করছিল। আনুমানিক রাত ২টার দিকে হঠাৎ ঝড় আসলে  আমার ও শানু মিয়ার মাছ ধরার ট্রলার ডুবে যায়। জেলেরা অন্য ট্রলারে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন আবু আকন।”