পাবনায় পরিবহন মালিক খুন
পাবনা শহরে পরিবহন মালিক সমিটির এক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যায় রাধানগর কলেজ গেট এলাকায় এ হামলায় নিহত ফরিদ উদ্দিন ওরফে কালা পাবনায় পরিবহন মালিক খুন ফরিদ রাধানগর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।
তিনি পাবনা জেলা টেম্পু মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ সময় একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি।
পাবনা টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফরিদ আমাদের টেম্পু মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন।”
তিনি এর বেশি আর কিছু বলেনি ফরিদ সম্পর্কে।
