বরিশালে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বরিশালের মুলাদী উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার পাতারচর এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইয়েদুর রহমান জানান, সম্প্রতি বাড়ির আঙ্গিনায় নতুন পুকুর খনন করা হয়েছে। ওই পুকুর পাড়ে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে পানিতে পড়ে যায় নাঈমা ও সিয়াম।
পরে তাদের পুকুর থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়, কিন্তু এর আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।
