২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অটোরিকশার ভাড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2014, 03:19 PM

Updated : 22 Aug 2022, 06:45 PM

সরাইল থানার ওসি আলী আরশাদ জানান, রোববার বিটঘর এলাকায় এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে সাবেক চেয়ারম্যান মন্তাজ আলী ও আশরাফ আলীর সমর্থকদের মধ্যে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নেয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়।

এর জেরে দুপক্ষের কয়েকশ মানুষ দেশি অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বেলা দেড়টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রেপ্তার এড়ানোর জন্য আহতরা কোনো হাসপাতালে চিকিৎসা নিতে যায়নি বলে জানান ওসি আরশাদ।