২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যুবক গুলিবিদ্ধ

নাটোরের লালপুর উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। 

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2014, 02:48 PM

Updated : 01 Sep 2026, 12:51 PM

গুলিবিদ্ধ আশরাফ হোসেন (২৮) ওই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

ওসি মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের খোলা জানালা দিয়ে ঘুমন্ত আশরাফের পিঠে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা উঠে দ্রুত তাকে গোপালপুর কসমস ক্লিনিকে ভর্তি করে। রোববার সকালে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

আশরাফের বাবা ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে।”

তবে, এ ঘটনায় এখনো থানায় কোন লিখিত অভিযোগ আসেনি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মামুন।