ট্রলারডুবির একদিন পর শীতলক্ষ্যা থেকে নারীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দর বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনার একদিন পর অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া ওই লাশের পরিচয় জানাতে না পারলেও তার আনুমানিক বয়স ৩০ বছর বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানিয়েছেন।
তিনি জানান, লাশটি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক নারীর।
পরে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও পুলিশ অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ওই সময়ে নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি।
তবে ট্রলার ডুবির ঘটনায় বন্দর উপজেলার মেরিন টেকনোলজির এক ছাত্র নিখোঁজ রয়েছে বলে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ কর্মকর্তা মঞ্জুর জানান, সিটি গ্রুপের যে জাহাজটির ধাক্কায় ট্রলারডুবি হয়েছে তার চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
