২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 03:38 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শনিবার দুপুরে টেকনাফের নাফনদীর শাহ পরীরদ্বীপ মোহনা থেকে আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

টেকনাফ থানার ওসি মোক্তার হোসেন জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলা ২ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।