হোটেল থেকে ৩ ‘অস্ত্র ব্যবসায়ী’ আটক
চট্টগ্রামে একটি আবাসিক হোটেল থেকে বন্দুকসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের দাবি তারা পেশাদার ‘অস্ত্র ব্যবসায়ী’।
শনিবার ভোরের দিকে নগরীর চামড়া গুদাম এলাকার ‘আল মামুন হোটেলের’ ১২৪ নম্বর কক্ষে এ অভিযান চালিয়ে একটি দোনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মনসুর আলী (৩২), কামরুল ইসলাম (৩৭) ও মো. মহিউদ্দিন (৩৮)।
কোতোয়ালি থানার এসআই মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারকৃতরা পেশাদার অস্ত্রব্যবসায়ী। তারা বন্দুক বিক্রির জন্য হোটেলে অবস্থান নিয়েছিল।”
